পাসপোর্ট কার্যালয় থেকে আটক ১৩ ব্যক্তিকে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে গত রোববার আটক হওয়া ১৩ ব্যক্তির মধ্যে দুজনকে কারাদণ্ডাদেশ ও বাকি ১১ জনকে অর্থদণ্ড করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামাল ওই সাজা দেন।পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট করতে আসা লোকজনের কাছ থেকে অর্থ আদায়সহ তাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত ফিরোজ খান ও মামুন হোসেনকে সাত দিনের কারাদণ্ডাদেশ এবং বাকি ১১ জনের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেছেন।