পাসপোর্ট কার্যালয়ে র‌্যাবের অভিযান গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে গতকাল বুধবার অভিযান চালিয়ে চার দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাব।র‌্যাব সূত্র জানায়, লোকজনের কাছ থেকে দালালি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মজিবল হক ও একজন সহকারী অধ্যাপকের ভুয়া সিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামের স্বপন চন্দ্র দেবনাথ (২৯), ফুলগাজীর লক্ষ্মীপুর গ্রামের রাকেশ চন্দ্র পাটোয়ারী (২০), মানিকগঞ্জের নয়াচর এলাকার এলুয়ার হোসেন (২৯) ও সোনাগাজীর বিষ্ণুপুর গ্রামের শাহেদুল ইসলাম (২৬)। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান উপস্থিত ছিলেন। র‌্যাবের ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রাকীবুল আমীন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।