পাসপোর্ট চুরির তদন্তে প্রতিনিধি দল মালয়েশিয়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এ জন্য গঠিত তদন্ত দল গতকাল সোমবার রাতে কুয়ালালামপুরে গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পবন চৌধুরী এই তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন।
জানা গেছে, জানুয়ারির শুরুর দিকে কিছু সন্দেহজনক পাসপোর্ট সত্যায়নের জন্য কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়ার পর পাসপোর্ট চুরির বিষয়টি নজরে আসে। অবৈধ অভিবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব পাসপোর্ট হাইকমিশনের একটি অসাধু চক্র বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। অবকাঠামোগত প্রস্তুতি শেষ না হওয়ায় এখনো কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের (এমআরপি) পরিবর্তে হাতে লেখা পাসপোর্ট দেওয়া হচ্ছে।