প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাসপোর্ট জালিয়াতির অভিযোগে ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনায় গত মঙ্গলবার এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আহমেদ-আল-ফাহাদ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ভারতের পাসপোর্ট পাওয়ার জন্য তিনি আঞ্চলিক পাসপোর্ট অফিসে (আরপিও) নিজেকে ভারতীয় বলে পরিচয় দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহাদ দাবি করেন, তিনি বিহারের মাধুবানি জেলার খাজাউলি পুলিশ স্টেশনের একটি গ্রামের বাসিন্দা। পরে স্বীকার করেন তিনি পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। এরপর মুম্বাই হয়ে বিহারের মাধুবানিতে যান। পাটনার এসপি চন্দন কুমার কুশওয়ালা বলেন, ফাহাদের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহের ত্রিশালে। হিন্দুস্তান টাইমস