পাসপোর্ট দালাল চক্রের ২ সদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে পাসপোর্ট দালাল চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। জেলার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রব ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসানুজ্জামানের নেতৃত্বে গতকাল বুধবার এক অভিযানে খলিশাডুলি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ হোসেন (৩৬) ও মো. স্বপন হোসেন (২৮)। তাঁদের বাড়ি যথাক্রমে সদর উপজেলার খলিশাডুলি ও মতলব দক্ষিণ উপজেলার বাকরা গ্রামে। এসআই আবদুর রব বলেন, আটকের সময় তাঁদের কাছ থেকে প্রায় অর্ধলাখ টাকা, পাঁচটি পাসপোর্ট ও অর্ধশতাধিক পাসপোর্টের গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে।