প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পাসপোর্ট নাগরিক অধিকার: নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭ উদ্বোধন হয়েছে। গতকাল সকালে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার নিবাস চন্দ্র মাঝি। সেবাগ্রহীতাকে প্রাপ্য সেবা গ্রহণ সম্পর্কে জানানো, সেবা গ্রহণের সময়, ব্যয় ও সেবা প্রাপ্তির স্থান সম্পর্কে জনগণের মাঝে গণসচেতনতা সৃষ্টি করাই এ সপ্তাহ পালনের মূল লক্ষ্য। পুলিশ কমিশনার বলেন, অনলাইন সেবা চালুর ফলে পাসপোর্ট ও ভিসা পেতে ভোগান্তি অনেকাংশে কমে এসেছে। পুলিশ ভেরিফিকেশন অনলাইনে চালু হলে এ ক্ষেত্রেও হয়রানি থাকবে না।