পাসপোর্ট সেবা সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে শুরু হয়েছে পাসপোর্ট সেবা সপ্তাহ। গতকাল রোববার শহরের জেলা কারাগার সড়কে অবস্থিত নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে ফিতা কেটে ওই সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিব। পরে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপসহকারী পরিচালকের কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপসহকারী পরিচালক আশিষ কুমার দাস সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর সুফল চন্দ্র গোলদার, সাংবাদিক তাহমিন হক, মীর মাহমুদুল হাসান, ভুবন রায়, তৈয়ব আলী সরকার, আজিজুল বুলু প্রমুখ। আগামী ২ মার্চ পর্যন্ত এই সপ্তাহ চলবে।