প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ স্লোগান নিয়ে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে গতকাল রোববার পাসপোর্ট সেবা সপ্তাহ শুরু হয়েছে। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহাদত হোসেন, উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ। টাঙ্গাইল প্রতিনিধি