পাসপোর্টের পাঁচ দালাল আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পাঁচলাইশ থানার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৫৩টি পাসপোর্টসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। র্যাবের সূত্রের ভাষ্যমতে, তাঁরা পাসপোর্ট দালাল-চক্রের সদস্য। গতকাল বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন: মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া (৪২), মো. জামাল উদ্দিন (৩৩), মো. ইউনুছ চৌধুরী (৬০), চন্দ্র শেখর (৫৫) ও মো. সাইফুল ইসলাম (৫০)। তাঁদের কাছ থেকে ১৫৩টি পাসপোর্ট জব্দ করা হয়। এ ছাড়া ব্যাংকের সিল, রসিদ বই, নগদ ২৫ হাজার টাকা, ফরমসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। র্যাবের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মোহাম্মদ নাজমুল হক বলেন, দালালদের দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। কিছু কর্মকর্তার সঙ্গে তাঁদের যোগসাজশ রয়েছে।