পাসে এগিয়ে পটুয়াখালী, পিছিয়ে পিরোজপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে জেলাভিত্তিক পাসের হারে এগিয়ে রয়েছে পটুয়াখালী জেলা। পিছিয়ে আছে পিরোজপুর জেলা। তবে অর্ধেকের বেশি জিপিএ-৫ পেয়ে এগিয়ে আছে বরিশাল জেলা।

৭৫ দশমিক ৫৭ ভাগ পরীক্ষার্থী পাস করে এগিয়ে আছে পটুয়াখালী জেলা আর ৬৩ দশমিক ১৮ ভাগ পাস করে পিছিয়ে আছে পিরোজপুর জেলা।

পাসের হারে শীর্ষে থাকা পটুয়াখালীর ৬১টি কলেজের ১০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮ হাজার ১৩ জন। পাসের হার ৭৫ দশমিক ৫৭। জিপিএ-৫ পেয়েছেন ৭৯ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ঝালকাঠি জেলা। জেলার ৩২টি কলেজের ৪ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩ হাজার ৬৮৮ জন। পাসের হার ৭৪ দশমিক ৩১। জিপিএ-৫ পেয়েছেন ৫০ জন।

তৃতীয় অবস্থানে আছে ভোলা। এ জেলার ৫১টি কলেজের ৮ হাজার ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫ হাজার ৮৭১ জন। পাসের হার ৭১ দশমিক ৮৩। জিপিএ-৫ পেয়েছেন ১২৩ জন।

জিপিএ-৫-এ শীর্ষ অবস্থানে থাকা বরিশাল জেলার ৯৮টি কলেজের ২১ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ৩৭১ জন। শতকরা ৭০ দশমিক শূন্য ১ ভাগ পাস করে পাসের হারে চতুর্থ অবস্থানে আছে বরিশাল জেলা। জিপিএ-৫ পেয়েছেন ৪৪২ জন।