পাসের জন্য তোলা বিল সংসদীয় কমিটিতে ফেরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদে পাসের জন্য তোলা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বিল, ২০১৫ আবার পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে ফেরত পাঠানো হয়েছে। বিলটি পাসের জন্য গতকাল মঙ্গলবার সংসদের কার্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল।
গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি আবারও সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
করপোরেট, পাবলিক, সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা, বেসরকারি সংস্থা (এনজিও), ব্যাংক, আর্থিক ও বিমা প্রতিষ্ঠান এবং জাতীয় অন্যান্য প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন তৈরি, হিসাবরক্ষণ ও নিরীক্ষা কাজে যুক্ত সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই খসড়া আইন প্রণয়ন করা হয়েছে। গত ২৬ জানুয়ারি তা বিল আকারে সংসদে উত্থাপিত হয়।