পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই মেয়েরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এইচএসসির ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকেই এগিয়ে আছেন মেয়েরা।

মেয়েদের পাসের হার ৭২ দশমিক ৮২ ভাগ। ছেলেদের ৭০ দশমিক ৫০ ভাগ। বিজ্ঞান বিভাগে মেয়েদের পাসের হার ৭১ দশমিক ৪২ ভাগ। ছেলেরা পাস করেছেন ৬৬ দশমিক ৬১ ভাগ। ৫ দশমিক ২১ ভাগ পিছিয়ে আছেন ছেলেরা।

মানবিক বিভাগে মেয়েরা পাস করেছেন ৫৯ দশমিক ৩৩ ভাগ ও ছেলেদের হার ৬৩ দশমিক ৩৪ ভাগ। মানবিকে ৫ দশমিক ৯৯ ভাগ কম পাস করে ছেলেরা পিছিয়ে আছেন।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে মেয়েদের পাসের হার ৮২ দশমিক ৩৪ ভাগ ও ছেলেদের পাসের হার ৭৯ দশমিক ০২ ভাগ।