পাসের হার কমার পেছনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইংরেজিতে প্রচুর শিক্ষার্থী খারাপ ফলাফল করায় পাসের গড় হার ও জিপিএ-৫ কমেছে। এ অবস্থা কাটিয়ে উঠতে এসএসসি পরীক্ষার মতো জেএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা নেওয়া যেতে পারে। তা ছাড়া শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।’সিলেট শিক্ষা বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে জেএসসির ফল ঘোষণার সময় গতকাল বৃহস্পতিবার দুপুরে এসব কথা বলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরউদ্দিন।দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সঙ্গে তুলনা করে সিলেট শিক্ষা বোর্ডের এ ফলাফলে হতাশা ব্যক্ত করেছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা।বোর্ড সূত্রে জানা যায়, এ শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৯৭। ৬৬ হাজার ৭২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪১ হাজার ৩৫১ জন। জিপিএ-৫ পেয়েছে ২০৩ জন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেরা অনেক এগিয়ে রয়েছে। এ বোর্ডে ইংরেজিতে ফেল করেছে ১৩ হাজার ২৮২ জন।সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুভাষ চন্দ্র নাথ বলেন, ইংরেজিতে শিক্ষার্থীরা খারাপ করায় সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে। বিশেষ করে পাসের হার নির্ধারণে এ বিষয়টি প্রধান ভূমিকা পালন করে। বিষয়টি মাথায় রেখে আগামীর জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া উচিত।ব্লু-বার্ডে জিপিএ-৫ বেশি: সিলেট শিক্ষা বোর্ডে ২০৩ জন জিপিএ-৫-এর মধ্যে সর্বোচ্চ ৩৭টি এসেছে সিলেটের ব্লু-বার্ড স্কুল থেকে। ওই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী জয়িতা তালুকদার, ইয়ামনি মাহমুদ খান ও সমুদ্র দে বলে, ‘খুব ভালো লাগছে। নিজেরা জিপিএ-৫ পেয়েছি। এ ছাড়া আমাদের বিদ্যালয় থেকে সিলেটের সবচেয়ে বেশি জিপিএ-৫ এসেছে।’