চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪৪টি স্কুলে সামগ্রিকভাবে পাসের হার বেড়েছে। কিন্তু সরকারি ও বেসরকারি স্কুলগুলোর তুলনায় জিপিএ-৫-এর দিক দিয়ে পিছিয়ে রয়েছে কয়েক বছর ধরে।
করপোরেশনের শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, এ বছর করপোরেশনের স্কুলগুলোর পাসের হার ৯৬ দশমিক ৬৯ শতাংশ। চার হাজার ৩৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে চার হাজার ২৩৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৫১ জন। জিপিএ-৪ পেয়েছে এক হাজার ৯০৬ জন।
গত দুই বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হার বেড়েছে প্রতিবছরই। শিক্ষাথীর সংখ্যা বাড়ায় জিপিএ-৫-এর হারও বেড়েছে সেই অনুপাতে। কিন্তু অন্যান্য সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের তুলনায় সেই হার ছিল নিম্নমুখী। ২০১২ সালে পাসের হার ছিল ৯১ দশমিক ৬১। তিন হাজার ৫৩০ জনের মধ্যে পাস করেছে তিন হাজার ২৩৪ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩০৫ জন। জিপিএ-৪ পেয়েছে এক হাজার ৪২৪ জন।
২০১৩ সালে পাসের হার ছিল ৯৬ দশমিক ১২ শতাংশ। তিন হাজার ৮৩৭ জনের মধ্যে এ বছর পাস করেছে তিন হাজার ৬৮৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৯৫ জন। জিপিএ-৪ পেয়েছে এক হাজার ৬৬২ জন।
করপোরেশনের বিভিন্ন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের সঙ্গে কথা বলে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকার কারণ হিসেবে বেশ কয়েকটি বিষয়কে চিহ্নিত করা হয়। এগুলো হচ্ছে ভর্তির ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সুপারিশ, বিদ্যালয়ের আসন পূরণের জন্য বাছবিচারহীনভাবে ভর্তি, শিক্ষকবিন্যাসের অভাব, উপযুক্ত শিক্ষকের সংকট, যাচাই-বাছাই ছাড়া করপোরেশনের অধিগ্রহণ করা স্কুলে আগের শিক্ষকদের বহাল রাখা, একই শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন চাকরিতে থাকা শিক্ষকদের পাঠদানে অমনোযোগ, শিক্ষকদের কোচিং-বাণিজ্যে যুক্ত হওয়া প্রভৃতি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, করপোরেশনের বিভিন্ন স্কুলে দীর্ঘদিন শিক্ষকতার কারণে অনেক শিক্ষক স্থানীয়দের সঙ্গে যোগাযোগের কারণে স্কুলের চেয়ে বাইরে কোচিং নিয়ে বেশি মনোযোগী। ফলাফল ভালো না হওয়ার এটাও একটা অন্যতম কারণ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা করপোরেশনের স্কুলগুলোর শিক্ষার মান উন্নয়নে মেয়র মহোদয়ের নির্দেশনায়