পাসের হার শতভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁওয়ের মদীনাতুল উলূম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসা থেকে কামিল (এমএ) পরীক্ষায় অংশ নেওয়া শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৪ সালের কামিল পরীক্ষার প্রথম ও দ্বিতীয় পর্বে ৩৯ জন করে মোট ৭৮ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ৩৬ জন ‘এ’, ৪১ জন ‘এ মাইনাস’ এবং ১ জন ‘বি’ গ্রেড পেয়েছেন। রহমতে আলম ইসলাম মিশন ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ তাজুল আলম এই ফলে সন্তোষ প্রকাশ করেন। তিনি ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্ট সব ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলের জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন।
বিজ্ঞপ্তি