পাসের হার ১৪.৬৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। মোট ২৯ হাজার ৬৪৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র ৪ হাজার ৩৫১ জন। পাসের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। মানবিক বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ইউনিটের অধীনে মোট আসন ২ হাজার ২৯৬টি। গত শুক্রবার এই পরীক্ষা হয়। প্রকাশিত ফলে দেখা যায়, মোট ৩১ হাজার ১৫২ জন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন। উত্তরপত্রে বিভিন্ন অসংগতির কারণে ৩৭২টি খাতা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। তিনি বলেন, পাস করা শিক্ষার্থীদের ১৮ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) গিয়ে বিষয় পছন্দ ফরম পূরণ করতে হবে।