প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদের প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৩৫টি আসনের বিপরীতে পাস করেছেন মাত্র ১৪৯ জন। পাসের হার ২ দশমিক ৬৪ শতাংশ। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে এই ফল ঘোষণা করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘চ’ ইউনিটে ৭ হাজার ৩০৭ জন আবেদন করেন। ভর্তি পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৬৩৬ জন। এই ইউনিটে দুই ধাপে সাধারণ জ্ঞান ও অঙ্কন অংশের পরীক্ষা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে (http://admission.eis.du.ac.bd/) প্রবেশপত্রে উল্লিখিত পদ্ধতিতে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানা যাবে।