পাসের হার ২০ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এবার ‘গ’ ইউনিটের পরীক্ষায় এক হাজার ১৭০টি আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছেন নয় হাজার ৯০৬ জন। এতে অংশ নিয়েছিলেন ৪৮ হাজার ৫৭ জন। ভর্তি পরীক্ষায় পাসের হার ২০ দশমিক ৬১ শতাংশ।
শিক্ষার্থীরা মুঠোফোনে যেকোনো মোবাইল অপারেটর থেকে DU স্পেস GA স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে তা ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে (খুদে বার্তা) ফলাফল জানতে পারবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকেও ফলাফল জানা যাবে।