প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জে পাসের হার প্রায় ৯০ শতাংশ। এ বছর জেলার ২১ হাজার ৪৯৩ শিক্ষার্থী পাস করেছে। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪০১ জন। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বিষয়টি নিশ্চিত করেন। জেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে এবারও শীর্ষে রয়েছে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭৩ শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৭৪ শতাংশ। এ বছর নারায়ণগঞ্জে মোট এসএসসি পরীক্ষার্থী ছিল ২৩ হাজার ৮৯০ জন। দাখিল পরীক্ষার্থী ছিল ২ হাজার ২০৪ জন, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ৮০২ জন।