পাসের হারে এগিয়ে ঝালকাঠি জিপিএ-৫-এ বরিশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জেলাভিত্তিক পাসের হারে এগিয়ে রয়েছে ঝালকাঠি। জিপিএ-৫-এ এগিয়ে রয়েছে বরিশাল। পাসের হার ও জিপিএ-৫-এ পিছিয়ে আছে বরগুনা।
বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৯৭ দশমিক ৩৮ ভাগ। ঝালকাঠিতে পাসের হার ৯৮ দশমিক ১৭ ভাগ।
এই শিক্ষা বোর্ড থেকে এ বছর ১৫ হাজার ৫৭০ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বরিশালের ৬ হাজার ৪১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বাকি পঁাচ জেলার শিক্ষার্থীরা পেয়েছে ৯ হাজার ৫২৯টি জিপিএ-৫।
ঝালকাঠিতে ১৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০ হাজার ৩৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১০ হাজার ১৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৫৭ জন।
ভোলার ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ৫২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১৭ হাজার ১৮৩ জন। পাসের হার ৯৮ দশমিক শূন্য ৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৭২ জন।
বরিশালের ৪৬১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৭ হাজার ৫৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। পাস করেছে ৩৬ হাজার ৭৮৫ জন। পাসের হার ৯৭ দশমিক ৯৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪১ জন।
পটুয়াখালীতে ৩০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ হাজার ২৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ১৯ হাজার ৭১৫ জন। পাসের হার ৯৭ দশমিক ১৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৪৭ জন।
পিরোজপুরে ২৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৫ হাজার ৭৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ১৪ হাজার ৫০৭ জন। পাসের হার ৯৬ দশমিক ২৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৫৫ জন।
বরগুনার ১৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ হাজার ৯৫২ জন শিক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ১২ হাজার ৪১৩ জন। পাসের হার ৯৫ দশমিক ৮৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪০১ জন।