পাসের হারে সেরা পাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে দিনাজপুরের হলি ল্যান্ড কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৭১ জন। গতকাল ফল প্রকাশের পর কলেজের শিক্ষার্থীদের উল্লাস l প্রথম আলো
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে দিনাজপুরের হলি ল্যান্ড কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৭১ জন। গতকাল ফল প্রকাশের পর কলেজের শিক্ষার্থীদের উল্লাস l প্রথম আলো

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর অধীনে আটটি জেলার মধ্যে পাসের হারে শীর্ষ অবস্থানে আছে পাবনা। এই জেলায় পাসের হার ৭৫ দশমিক ৫১ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তিতে সবাইকে ছাড়িয়ে সেরা হয়েছে বগুড়া জেলা। এই জেলায় মোট জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী।

এ বছর রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ২১ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী। বোর্ডে এবার পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ২৯৪ জন।

গতকাল রোববার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বোর্ডের অধীনে পাবনা জেলা থেকে ১৫ হাজার ৭৮১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১১ হাজার ৯১৭ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৬৪৫ জন। বগুড়া জেলা থেকে ২১ হাজার ৮৬৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১৬ হাজার ৫০১ জন শিক্ষার্থী, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৬৫ জন। পাসের হার ৭৫ দশমিক ৪৭ শতাংশ। রাজশাহী জেলা থেকে ২৪ হাজার ৩৬৪ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১৭ হাজার ৮৩৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৩৩ জন। পাসের হার ৭৩ দশমিক ২১।

চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এ বছর ১০ হাজার ১৯৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৬৯৮৯ জন। পাসের হার ৬৮ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৩৭ জন। নাটোর জেলা থেকে ১১ হাজার ১৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৭ হাজার ৭৯৯ জন। পাসের হার ৬৯ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩৪৮ জন। নওগাঁ জেলা থেকে ১২ হাজার ৩৪০ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৮ হাজার ৭১৩ জন। পাসের হার ৭০ দশমিক ৬১ শতাংশ। জেলায় জিপিএ-৫ পেয়েছেন ২৬৪ জন। সিরাজগঞ্জ থেকে ২০ হাজার ২৩০ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১৩ হাজার ২ জন। পাসের হার ৬৪ দশমিক ২৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩৬২ জন। জয়পুরহাট জেলার ৫ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী। পাসের হার ৭০ দশমিক ০২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪০ জন।