পাহাড় কর্তনকারীদের নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে পাহাড় কেটে ঘর নির্মাণের সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার ঘর নির্মাণকারীদের নোটিশ দিয়েছে অধিদপ্তর।
অধিদপ্তরের রসায়নবিদ জমির উদ্দিনের নেতৃত্বে একটি দল গতকাল মেডিকেল কলেজ ক্যাম্পাসে পাহাড় কেটে সেমিপাকা ঘর তোলার স্থান পরিদর্শন করেন। পরে পাহাড় কর্তনকারীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
জমির উদ্দিন বলেন, ‘আমরা পাহাড় কাটার ব্যাপারটি দেখে নিশ্চিত হয়েছি। তাদের নোটিশ করে এসেছি। তারা নোটিশের জবাব দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, গতকাল প্রথম আলোয় ‘মেডিকেলে পাহাড় কেটে ঘর নির্মাণ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।