পাহাড় কাটার দায়ে এ কে খান কোম্পানির কোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাটালি পাহাড় কাটার দায়ে এ কে খান অ্যান্ড কোম্পানিকে এক কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. আলমগীর ঢাকার কার্যালয়ে শুনানি শেষে ওই জরিমানা করেন।
এ কে খান কোম্পানি কর্তৃপক্ষ নগরের আমবাগান এলাকায় নিকেতন হোটেল নামের পাঁচ তারকা হোটেল নির্মাণের জন্য বাটালি পাহাড় কাটছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ৫ জুন ‘বাটালি পাহাড় কি থাকবে না?’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রথম আলোতে প্রকাশিত হয়। পরে পরিবেশ অধিদপ্তর সরেজমিনে পাহাড় কাটার স্থান পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায়। এরপর এ কে খান কর্তৃপক্ষকে ঢাকায় তলব করা হয়।