পাহাড় কাটার দায়ে সিডিএকে নোটিশ দেওয়া হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড় কাটার দায়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ অধিদপ্তর। রোববার এ নোটিশ দেওয়া হতে পারে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম বলেন, ‘সিডিএ চট্টগ্রামের সিলিমপুর আবাসিক এলাকায় পাহাড় কাটছে। আমাদের পরিদর্শক দল সরেজমিনে গিয়ে এর প্রমাণ পেয়েছে। তাই সিডিএকে নোটিশ দেওয়া হবে।’ তিনি বলেন, নোটিশের জবাবসহ সিডিএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাজির থাকতে হবে।
গত বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক দল ঘটনাস্থল পরিদর্শন করে।
সিডিএ নগরের অদূরে সীতাকুণ্ডের সিলিমপুর আবাসিক এলাকায় প্লট তৈরি করতে সম্প্রতি পাহাড় কাটা শুরু করে। গত মঙ্গলবার প্রথম আলোতে এ বিষয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।