পাহাড় কেটে স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের মরিচ্যাঘোনা এলাকায় পাহাড় কেটে এভাবে স্থাপনা গড়ে তোলা হচ্ছে । ছবি: প্রথম আলো
কক্সবাজারের টেকনাফের মরিচ্যাঘোনা এলাকায় পাহাড় কেটে এভাবে স্থাপনা গড়ে তোলা হচ্ছে । ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় পাহাড় কেটে স্থাপনা গড়ে তোলা হচ্ছে৷
স্থানীয় সূত্র জানায়, মরিচ্যাঘোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী সংরক্ষিত বনের পাহাড় কেটে ঢালু জায়গা সমতল করে বিভিন্ন স্থাপনা তৈরি করছেন৷ সরেজমিনে দেখা যায়, কয়েকজন শ্রমিক পাহাড় কাটছেন৷ অন্যদিকে তৈরি করা হচ্ছে স্থাপনা৷ এসব স্থাপনার মধ্যে রয়েছে বাসভবন, দোকানপাট, সীমানাপ্রাচীর৷
মোহাম্মদ আলী বলেন, এই জমি কয়েক বছর আগে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে কেনা হয়েছে৷ এ কারণে নির্মাণকাজে কেউ বাধা দিতে আসেনি৷ ক্রয়সূত্রে পাহাড়ি জমির মালিক বলে দাবি করলেও এর সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি৷
হ্নীলা বিট কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, পাহাড় কাটার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷ কর্তৃপক্ষের নির্দেশ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, পরিবেশ আইনে সৈকত ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় জমির শ্রেণি পরিবর্তন ও পাহাড় কাটা নিষিদ্ধ৷
কক্সবাজার দক্ষিণ সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শিগগির সেখানে অভিযান চালানো হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷