পাহাড় থেকে ১০টি বসতঘর উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাদদেশে গড়ে তোলা ঝুঁকিপূর্ণ ১০টি বসতঘর উচ্ছেদ করেছে বন বিভাগ।
জেলা দক্ষিণ সহকারী বন সংরক্ষক মো. রেজাউল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, উপজেলা পরিষদসংলগ্ন পল্লানপাড়া এলাকায় পাহাড়ের পাদদেশে গড়ে তোলা ঝুঁকিপূর্ণ ১০টি বসতঘর গতকাল মঙ্গলবার বিকেলে উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি সরকারি বনভূমির জমি জবরদখল করে মাটি, বাঁশের বেড়া, ছন, গোলপাতা ও পলিথিন দিয়ে বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন।