পাহাড়ধস, সরিয়ে নেওয়া হলো শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের পেছনের একটি পাহাড়ের বেশ কিছু অংশ ধসে পড়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনার পর হলের দুটি কক্ষের শিক্ষার্থীদের অন্য কক্ষে সরিয়ে নেওয়া হয়েছে। ধসে পড়া পাহাড়টির অবস্থান হলের পশ্চিম অংশে।
এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ এস এম মনিরুল হাসান প্রথম আলোকে জানান, গত ২৬ ও ২৭ জুলাই পাহাড়টির কিছু অংশ ধসে পড়ে। গতকাল সকালে পাহাড়টির আরও কিছু অংশ ধসে পড়েছে। আবারও ধস হলে পাহাড়ের একটি গাছ হলের ৩২৭ ও ৩২৮ নম্বর কক্ষ বরাবর আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ জন্য ওই দুটি হলের আবাসিক শিক্ষার্থীদের অন্য কক্ষে সরিয়ে নেওয়া হয়েছে। টানা বৃষ্টির কারণে ধসে পড়া অংশ সরানো যাচ্ছে না।
৩২৮ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী শাহ পরান হক প্রথম আলোকে জানান, পুনরায় পাহাড়ধস হলে গাছ উপড়ে পড়ার আশঙ্কায় হল প্রশাসন তাঁদের অন্য কক্ষে সরিয়ে নিয়েছে।