পাহাড়ি ছড়ায় যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা-বাগানের একটি পাহাড়ি ছড়া থেকে গত শনিবার রাতে মঙ্গল উরাং (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুলাউড়ার গোগালিছড়া এলাকার বদন উরাংয়ের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গল গত শুক্রবার ভোর পাঁচটার দিকে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। পরদিন শনিবার রাত আটটার দিকে রত্না চা-বাগানের কাছে পাহাড়ি ছড়ায় একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে রাত নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি মঙ্গলের বলে শনাক্ত করেন। জুড়ী থানার ওসি হামিদুর রহমান সিদ্দিকী গতকাল বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মঙ্গলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। পুর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাঁকে পিটিয়ে হত্যা করতে পারে।
নিহত মঙ্গলের বাবা বদন উরাং কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল কি না জানা নেই। শেষকৃত্যানুষ্ঠান শেষে মামলা করবেন।