প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষা কেন্দ্র পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে সিলেট মহানগর ছাত্রলীগ। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশপাশে যাতে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সে জন্য ছাত্রলীগ পালা করে পাহারা দেবে বলে ঘোষণা দিয়েছেন মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার। গত সোমবার নগরের চালিবন্দরে ইব্রাহিম স্মৃতি সংসদে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক যুবলীগ নেতার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ বিষয়ে রাহাত বলেন, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে সে জন্যই পাহারার উদ্যোগ নেওয়া হবে।