পাহারা বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে গ্রামে গ্রামে পাহারা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আয়োজিত সভায় জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও জেলা পুলিশ সুপার মো. জামিল হাসান এ নির্দেশ দেন। রোববার দুপুরে বোয়ালমারীর সাতৈর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির গুজব ছড়ানো হচ্ছে। তাই মানুষ ভয় পেয়েছে। কোথাও ডাকাতির ঘটনা ঘটেনি। ১১ জুলাই প্রথম আলোর শেষের পাতায় ‘ডাকাতি নেই, শুধু গুজব আর আতঙ্ক’ শিরোনামে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে প্রশাসন এ ব্যবস্থা নিল। ফরিদপুর অফিস