পাহারায় তেল সরবরাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ও বিজিবির পাহারায় দিনাজপুরের পার্বতীপুর রেলের তেল ডিপো থেকে গত ১২ দিনে ১২৩ লাখ লিটার জ্বালানি তেল রংপুর বিভাগের আট জেলায় সরবরাহ করা হয়েছে। পার্বতীপুর ডিপোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান হাওলাদার জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ডিপো থেকে পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানির জ্বালানি তেল শতাধিক ট্যাংকলরিতে সরবরাহ করা হয়েছে। অবরোধ ও হরতালের কারণে তেলবাহী ট্যাংকলরি বিজিবি-পুলিশ পাহারায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলাগুলোতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। অবরোধ ও হরতাল অব্যাহত থাকলে এ ধরনের নিরাপত্তা দিয়ে তেল সরবরাহ করা হবে।