পাহাড় ও দেয়াল ধসে পাঁচ শিশুসহ ৬ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে টানা বৃষ্টিতে পাহাড় ও দেয়াল ধসে পাঁচ শিশুসহ ছয়জন মারা গেছে। গতকাল শনিবার গভীর রাতে বৃষ্টির সময় নগরের বায়েজিদ বোস্তামীর আমিন কলোনি ও লালখান বাজার পোড়া কলোনিতে এসব দুর্ঘটনা ঘটে। ঈদের রাতে এই দুর্ঘটনায় দুটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনি এলাকায় তিন শিশুকে নিয়ে ঘুমিয়েছিলেন মা। পাহাড় ধসে মারা গেছে তিন সন্তানই। তাদের হারিয়ে মায়ের কান্না। ছবিটি আজ রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গের সামনে থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিনের ভাষ্য, নগরের বায়েজিদ বোস্তামীর আমিন কলোনি এলাকায় পাহাড় ধসে তিন শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে। তারা হলো ১২ বছরের শুভ আহমেদ (১২), ৫ বছরের সালমা আক্তার ও দেড় বছরের বিবি মরিয়ম। তাদের বাবা মোহাম্মদ শাহজাহান ও মা পারভীন আক্তার। ঘটনার সময় শিশুরা বাড়িতে ঘুমিয়ে ছিল।

বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনি এলাকায় পাহাড় ধসে এই ঘরে চাপা পড়ে প্রাণ হারায় তিন শিশু। ছবিটি আজ সকাল আটটার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ
বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনি এলাকায় পাহাড় ধসে এই ঘরে চাপা পড়ে প্রাণ হারায় তিন শিশু। ছবিটি আজ সকাল আটটার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ

বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম প্রথম আলোকে বলেন, মোহাম্মদ শাহজাহান স্ত্রী ও তিন সন্তান নিয়ে আমিন কলোনির ট্যাঙ্কির পাহাড়ের পাদদেশে নির্মিত টিনের তৈরি ঘরে ভাড়া থাকতেন। গতকাল গভীর রাতে প্রবল বৃষ্টিতে পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে মাটি চাপায় তাঁর তিন শিশু সন্তান ঘটনাস্থলে মারা যায়।

নগরের লালখান বাজার এলাকার পোড়া কলোনিতে দেয়ালধসের ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মরিয়ম বেগম (৩০) ও তাঁর দুই বছরের মেয়ে সুরাইয়া আক্তার। একই ঘটনায় পোশাকশ্রমিক আকতার হোসেনের মেয়ে আঁখি নূর (৫) নিহত হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনি এলাকায় পাহাড় ধসে এই ঘরে চাপা পড়ে প্রাণ হারায় তিন শিশু। ছবিটি আজ সকাল আটটার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ
বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনি এলাকায় পাহাড় ধসে এই ঘরে চাপা পড়ে প্রাণ হারায় তিন শিশু। ছবিটি আজ সকাল আটটার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ

জসীম উদ্দিনের ভাষ্য, টানা বৃষ্টিতে লালখান বাজার এলাকার পোড়া কলোনিতে দেয়ালধসে পাশের ঘরে পড়ে। এতে দেয়াল চাপায় ঘটনাস্থলে মারা যায় আঁখি নূর। দেয়াল ধসে যাওয়ায় পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতে ভেসে যায় মরিয়ম বেগম ও তাঁর মেয়ে সুরাইয়া আক্তার। দুজনকে মৃত অবস্থায় পাশের নালা থেকে উদ্ধার করা হয়। মরিয়ম বেগম সিএনজিচালিত অটোরিকশা চালক মোহাম্মদ শরীফউল্লাহর স্ত্রী।

আরও পড়ুন:–