পাহাড় কাটা বন্ধে সচিবসহ ৮ জনকে বেলার নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে পাহাড় কাটা বন্ধ ও যথাযথ সংরক্ষণের জন্য ভূমি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দুই সচিবসহ আট সরকারি কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
বেলার আইনজীবী মো. ইকবাল কবির বলেন, ১৬ ফেব্রুয়ারি রেজিস্ট্রি ডাকযোগে আট সরকারি কর্মকর্তার কাছে এই নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় এলাকাবাসীর পরিবেশগত অধিকার ও জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে সবার বিরুদ্ধে বেলা আইনগত ব্যবস্থা নেবে।
দুই সচিব ছাড়া পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক, পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) এই নোটিশ পাঠানো হয়।
তবে কক্সবাজারে কেউ এই নোটিশ পাননি বলে দাবি করেছেন। পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তিনি বেলার কোনো নোটিশ পাননি।