পাহাড় কাটার দায়ে মুফতি ইজাহারের প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড় কাটার দায়ে ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম পরিচালিত লালখান বাজারের জামেল উলুম মাদ্রাসাকে তিন লাখ আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর গত বুধবার রাতে পাহাড় কাটার ক্ষতিপূরণ বাবদ এ জরিমানা করে।এর আগে পাহাড় কাটার অভিযোগে মুফতি ইজাহার বরাবরে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল পরিবেশ অধিদপ্তর। নোটিশে তাঁকে পাহাড় কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে ১২ মার্চ প্রথম আলোয় ‘পাহাড় কাটছেন মুফতি ইজাহার!’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম প্রথম আলোকে বলেন, পাহাড় কাটার ক্ষতিপূরণ বাবদ তিন লাখ আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৮ মার্চের মধ্যে এই টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে জরিমানার পরও মুফতি ইজাহার পাহাড় কাটার বিষয়টি অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমরা কয়েকটি কাটা গাছ পাহাড়ের ওই দিক থেকে সরিয়ে নিয়েছি, যাতে লোকজনের চলাচলে সুবিধা হয়। কিন্তু অভিযোগ উঠল, আমি পাহাড় কেটেছি। আমি হিরো না, প্রথম আলো আমাকে হিরো বানিয়ে দিচ্ছে।’