পাহাড় কেটে বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষার মৌসুমে প্রবল বর্ষণের কারণে পাহাড়ধসের ঘটনা প্রায়ই ঘটছে। পাহাড়ধসের আশঙ্কা থাকলেও পাহাড় কেটে পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধ হচ্ছে না। প্রশাসনের নিষেধাজ্ঞা ও আহ্বানকে তোয়াক্কা না করে পাহাড় কেটে গড়ে উঠছে বসতি। উচ্ছেদ হলে কিছুদিন পর আবার স্থাপন করা হয়। বৃষ্টির সময় পাহাড়ের একদিক থেকে লোকজনকে সরিয়ে দিলেও বৃষ্টির পর আবার তারা ফিরে আসছেন। চট্টগ্রামের মতিঝর্ণা এলাকার টাঙ্কির পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসের ছবি সম্প্রতি তুলেছেন সৌরভ দাশ

পাহাড় কেটে শুধু কাঁচা নয়, পাকা ভবনও তোলা হয়েছে।
পাহাড় কেটে শুধু কাঁচা নয়, পাকা ভবনও তোলা হয়েছে।
প্রাণহানির ঝুঁকি থাকা সত্ত্বেও অব্যাহত রয়েছে ভবন নির্মাণের কাজ।
প্রাণহানির ঝুঁকি থাকা সত্ত্বেও অব্যাহত রয়েছে ভবন নির্মাণের কাজ।
যেকোনো সময় পাহাড়ের পাদদেশে থাকা ঘরবাড়ির ওপর ধসে পড়তে পারে পাহাড়।
যেকোনো সময় পাহাড়ের পাদদেশে থাকা ঘরবাড়ির ওপর ধসে পড়তে পারে পাহাড়।
পাহাড়ের ওপর গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ বসতি।
পাহাড়ের ওপর গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ বসতি।
পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা অপরিকল্পিত টিনের ঘর।
পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা অপরিকল্পিত টিনের ঘর।