পাহাড়-টিলা-ভূমি রক্ষায় জৈন্তাপুরে মানববন্ধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন চা-বাগানের জন্য সিলেটের জৈন্তাপুরে চারটি চা কোম্পানির নামে খাসজমি বন্দোবস্ত-প্রক্রিয়া বন্ধ করে ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়ার দাবিতে আজ বুধবার উপজেলা সদরে মানববন্ধন করবে এলাকাবাসী। আজ বেলা দুইটায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। কানাডা আওয়ামী লীগের নেতা সরওয়ার হোসেনের বানকান টি এস্টেটসহ চারটি চা কোম্পানি জৈন্তাপুরের নিজপাট ও চারিকাটা ইউনিয়নের হর্নী, বাইরাখেল, কালিঞ্জীবাড়ী, বাউরভাগ, গৌরীসংকর, গুয়াবাড়ি, নয়াখেল পূর্ব ও জালিয়াখলা মৌজার প্রায় ছয় হাজার একরের বেশি জমি বন্দোবস্ত চেয়ে পৃথক আবেদন করে। প্রভাবশালী ব্যক্তিদের এ আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন বন্দোবস্ত দেওয়ার তোড়জোড় শুরু করলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। চা-বাগান হলে ওই এলাকার ১১ মহল্লার বসতি উচ্ছেদ হবে—এ নিয়ে ১২ সেপ্টেম্বর প্রথম অলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।