পাহাড় থেকে আবাসিক হলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের পেছন থেকে গতকাল বুধবার একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছে। পাহাড় থেকে ঘাস খেতে নেমে পথ ভুলে হরিণটি হলের সীমানায় ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে।জানা গেছে, গতকাল ভোরে হরিণটি পেছনের ফটকে আটকা পড়ে। উদ্ধার করে হরিণটিকে প্রাণিবিদ্যা বিভাগের জিম্মায় রাখা হয়েছে। শাহ আমানত হলের প্রাধ্যক্ষ মো. কলিম উদ্দীন ভূঁইয়া বলেন, ফটকে আটকে যাওয়ার পর বের হওয়ার চেষ্টা করতে গিয়ে হরিণটির শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। উদ্ধারের পর হরিণটিকে হাটহাজারী পশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ফরিদ আহসান বলেন, বিভাগের একটি খাঁচায় হরিণটিকে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। সুস্থ হলে এটিকে আবারও বনে ছেড়ে দেওয়া হবে।