পাহাড় ধসে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন পশ্চিম শান্তিনগর এলাকায় পাহাড় ধসে নুরুন্নাহার বেগম (৩০) নামে এক নারী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার বিকেল চারটার দিকে পার্শ্ববর্তী কাটা পাহাড়ের একটি অংশ ধসে পড়লে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম যদু মিয়া (৫০)। তিনি নুরুন্নাহারের শ্বশুর। নুরুন্নাহারের স্বামীর নাম মনির হোসেন। তাঁরা পাহাড়ের পাশ ঘেঁষে ঘর বানিয়ে থাকেন। ঘরের পাশে পাহাড়ের নিচে আরেকটি খালি জায়গায় মাটি সরানোর সময় এই দুর্ঘটনা ঘটে। পাহাড়টি ময়লা পাহাড় নামে পরিচিত।
গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুরুন্নাহারকে মৃত ঘোষণা করেন।