পাহাড় ধসে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষতিগ্রস্ত রেলসেতুর মেরামত কাজ চলছে। তাই সেতু এলাকায় প্রবেশের অনেক আগেই রেল লাইনের ওপর লাল কাপড় টানিয়ে রেল চলাচল বন্ধ থাকার সতর্কতা জারি করা হয়। ছবি: প্রথম আলো
ক্ষতিগ্রস্ত রেলসেতুর মেরামত কাজ চলছে। তাই সেতু এলাকায় প্রবেশের অনেক আগেই রেল লাইনের ওপর লাল কাপড় টানিয়ে রেল চলাচল বন্ধ থাকার সতর্কতা জারি করা হয়। ছবি: প্রথম আলো

পাহাড় ধসে রেলসেতু ক্ষতিগ্রস্ত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পাহাড়ি এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে শ্রীমঙ্গল থেকে ভানুগাছ স্টেশন হয়ে সিলেট যাওয়ার পথে ১৫৭ নম্বর সেতুটি ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত রেলসেতুর মেরামত কাজ চলছে। ছবি: প্রথম আলো
ক্ষতিগ্রস্ত রেলসেতুর মেরামত কাজ চলছে। ছবি: প্রথম আলো

ভানুগাছ স্টেশনের ​মাস্টার আফজাল হোসেন জানান, মাটি সরিয়ে দেখা গেছে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন মেরামতের কাজ চলছে। এই পাহাড় ধসের কারণে শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়েছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস আর ভানুগাছ স্টেশনে আটকা পড়েছে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস। শ্রীমঙ্গল ও ভানুগাছের মধ্যে ​এই সেতুটি।