পাহাড়তলী থানার ওসির বিরুদ্ধে সমন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের আদেশ অনুযায়ী মামলা তালিকাভুক্ত না করায় পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবীর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল বৃহস্পতিবার এই সমন জারি করেন।সূত্র জানায়, ১৩ ডিসেম্বর জনৈক মঞ্জুরুল আলমের একটি অভিযোগ এজাহার হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন চট্টগ্রামের অন্য একটি হাকিম আদালত। কিন্তু ওসি নুর নবী তা তালিকাভুক্ত না করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।আদালতের গতকালের আদেশে বলা হয়, পাহাড়তলী থানার ওসি আদেশ পালন না করে প্রতিবেদন দেন, যা দায়িত্বজ্ঞানহীনতা, কর্তব্যে অবহেলা ও আইন লঙ্ঘনের নামান্তর। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তথাপি ন্যায়বিচারের স্বার্থে তাঁকে বক্তব্য পেশ এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। কাজেই সংশ্লিষ্ট ওসিকে ৭২ ঘণ্টার মধ্যে হাজির হয়ে এই মর্মে কারণ দর্শাতে বলা হলো—কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে না।