পাহাড়তলী থেকে অবৈধ দোকান উচ্ছেদ সিডিএর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাহাড়তলীর ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ২৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ কুমার বড়ুয়া, সিডিএর প্রকৌশল ও ভ্রাম্যমাণ আদালত শাখার কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশের সদস্যরা।