পাহাড়তলীতে করদাতা শনাক্তকরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাহাড়তলীতে গতকাল বুধবার সকালে কর অঞ্চল-২, সার্কেল-৩৭-এর উদ্যোগে নতুন করদাতা শনাক্তকরণ ও টিআইএন প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধান অতিথির বক্তব্যে কর কমিশনার অপূর্ব কান্তি দাস বলেন, ‘বর্তমান সরকার কর দেওয়ার নিয়ম শিথিল করে করবান্ধব নীতিমালা করেছে।’ তিনি সরকারের উন্নয়নকাজ এগিয়ে নেওয়ার জন্য সবাইকে কর দেওয়ার অনুরোধ জানান।অনুষ্ঠানে ১৩৫ জন নতুন করদাতা নিবন্ধিত হন এবং এর বিপরীতে প্রায় চার লাখ টাকা রাজস্ব আদায় করা হয়।