পাহাড়তলীতে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডে আতাউর রহমান (৩০) নামের এক ব্যক্তি দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত নয়টার দিকে অচেতন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।আতাউর রহমান কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মুড়িঘোনা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।চট্টগ্রাম নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, রাত সাড়ে আটটার দিকে সাগরিকা রোডের বিটাক গেটের সামনে পড়ে থাকা আতাউরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।আতাউরের পায়ে ছুরির আঘাত রয়েছে। অধিক রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকেরা মনে করছেন। তাঁর পকেটে কক্সবাজারের একটি মামলায় ওয়ারেন্টের কাগজ পাওয়া গেছে। তবে ওই মামলায় তাঁর জামিন ছিল বলে পুলিশ জানিয়েছে।্র্রকেউ তাঁকে ছুরিকাঘাত করে সাগরিকা এলাকায় ফেলে গেছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।