পাহাড়ধসে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্টগ্রামে পাহাড়ধসে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম নুরুন্নাহার বেগম (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর শ্বশুর যদু মিয়া (৫০)। আজ সোমবার বিকেল চারটার দিকে বায়জিদ থানাধীন পশ্চিম শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাহাড় কেটে বানানো ঘরের পাশে বিকেলে কাজ করছিলেন নুরুন্নাহার ও যদু। হঠাত্ পাহাড়ের একটি অংশ ধসে পড়লে গুরুতর আহত হন তাঁরা। দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে নুরুন্নাহারের মৃত্যু হয়। যদু মিয়া মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। বায়জিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।