পাহাড়ধসে শিশুসহ তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা-বাগান এলাকায় পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চা-শ্রমিক রাজেশ (৩৫), তাঁর স্ত্রী চা-শ্রমিক মঞ্জু (৩০) ও তাঁদের এক বছরের সন্তান। আজ শনিবার ভোরে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, বৃষ্টির সময় টিলাধসে নিজ ঘরে চাপা পড়ে চা-শ্রমিক পরিবারের তিনজন  নিহত হন। বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।