পাহাড়ি ও বাঙালিদের পৃথক বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দশক আগে এক ব্যক্তিকে অপহরণ এবং এর জের ধরে পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার জেলার মহালছড়ি উপজেলায় পাহাড়ি ও বাঙালি সংগঠনগুলো পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে।পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ মহালছড়ি শাখার উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০টায় বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন শাহদাৎ হোসেন ও জহিরুল ইসলাম। বক্তারা বলেন, ২০০৩ সালে মহালছড়ি বাজারের রূপন মহাজন অপহরণের পর থেকে এখনো নিখোঁজ আছেন। তাঁর ব্যাপারে পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে নেতারা অভিযোগ করেন।অপর দিকে গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ যৌথভাবে ১০ বছর আগে এই দিনে পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল দুপুর ১২টায় মহালছড়ি কলেজ গেট এলাকা থেকে মিছিল করে। মিছিলটি সিঅ্যান্ডবি মাঠে এসে শেষ হয়। এ সময় সমাবেশে বক্তব্য দেন পলাশ চাকমা, নিদর্শন খীসা, সবলিকা চাকমা, তপন চাকমা, রতন জ্যোতি চাকমা প্রমুখ।বক্তারা বলেন, একটি কথিত অপহরণের ঘটনাকে অজুহাত করে বাঙালিরা পাহাড়িদের কয়েকটি গ্রামে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। ঘটনার দীর্ঘ ১০ বছর অতিক্রান্ত হলেও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।