পাহাড়ি ঢলে ভেঙে গেছে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ-শামলাপুর সড়কের মাথাভাঙ্গা ফজল হক মার্কেট এলাকায় প্রায় ২০ ফুট সড়ক পাহাড়ি ঢলে ভেঙে গেছে। এতে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ৬০ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, গতকাল শুক্রবার ভোররাতে সড়কের ওই অংশ ভেঙে যায়।
গতকাল সরেজমিনে দেখা যায়, মাথাভাঙ্গা ফজল হক মার্কেট এলাকায় ২০ ফুট সড়ক ভেঙে যাওয়ার পাশাপাশি ওই সড়কের হাবিরছড়া, হাতিয়ারঘোনা, রাজারছড়া, কচ্ছপিয়া, বড়ডেইল, চৌকিদারপাড়া, বাইন্ন্যাপাড়া, মনখালীসহ বিভিন্ন এলাকায় সড়কের মাঝখানে বড় বড় গর্ত ও দুই পাশে ভাঙনের সৃষ্টি হয়েছে।
বাসচালক বদিউর রহমান বলেন, টেকনাফ-কক্সবাজার সড়কের বিকল্প হিসেবে এ সড়ক খুবই গুরুত্বপূর্ণ। এখন সড়ক ভেঙে যাওয়ায় সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
অটোরিকশাচালক খলিলুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাতে একজন রোগী নিয়ে টেকনাফ সদরে আসি। কিন্তু সড়ক ভেঙে যাওয়ায় আটকা পড়েছি।’