পাহাড়ে এখনো চলছে ‘সেনাশাসন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চুক্তির আগে পাহাড়ে যেভাবে অলিখিত সেনাশাসন চলেছে, এখনো সেখানে তা বহাল আছে। সরকারকে এ অবস্থান থেকে সরে এসে চুক্তি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। গতকাল শুক্রবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এক সমাবেশে তিনি এ কথা বলেন।সারোতলী ইউনিয়নের শিজক মূক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বোধিপ্রিয় লারমা প্রধান অতিথি ছিলেন।জনসংহতি সমিতির প্রধান বলেন, সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলছে। চুক্তির আগে পাহাড়ে ‘সেনাশাসন’ চলছে। এখনো অপারেশন উত্তরণের নামে অলিখিত সেনাশাসন চলছে। তিনি বলেন, যারা জুম্ম জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা জাতির শত্রু। তাদের কঠোরভাবে দমন করা হবে।বোধিপ্রিয় লারমা বলেন, ‘যারা চুক্তি বাস্তবায়নের বিরোধিতা করে, তাদের ক্ষমা করা হবে না। ইউপিডিএফ হচ্ছে অস্ত্রধারী সংগঠন। আমরা ইউপিডিএফকে নিষিদ্ধ করতে সব সরকারকেই বলে আসছি।’সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এস মং মারমা, কেন্দ্রীয় কমিটির যুববিষয়ক সম্পাদক সুভাষ বসু চাকমা, নিউৎ পল খীসা, বিনয় কুমার ত্রিপুরা, শুভ জ্যোতি চাকমা, চঞ্চলা চাকমা, দীপ্তিমান চাকমা, এল থাংয়া পাংখোয়া, সুপ্রভা চাকমা, তুষার কান্তি চাকমা ও শশাঙ্ক মিত্র চাকমা প্রমুখ।