পাহাড়ে খুন ও লুটপাটে জড়িতদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির সাজেক ও খাগড়াছড়ি শহরে খুন, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিটি গঠনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে পাঁচটি সংগঠন।গতকাল সোমবার গণতান্ত্রিক যুব ফোরাম, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, সাজেক ভূমি রক্ষা কমিটি ও সাজেক নারীসমাজের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রার আগে সংগঠনের নেতারা পার্বত্য চট্টগ্রামের পূর্ণ স্বায়ত্তশাসন ও প্রথাগত ভূমি অধিকার মেনে নেওয়ার দাবি জানান। বক্তারা খাগড়াছড়িতে হামলায় উসকানি দেওয়ার জন্য স্থানীয় জেলা প্রশাসককে দায়ী করেন।গণতান্ত্রিক যুব ফোরামের আহ্বায়ক মিঠুন চাকমা, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম প্রমুখ বক্তৃতা দেন।এ সময় জাতীয় গণতান্ত্রিক মঞ্চ, নয়াগণতান্ত্রিক মঞ্চ, জাতীয় ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ল্যাম্পপোস্টসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।