পাহাড়ে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে চলমান ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জনসংহতি সমিতির (এমএন লারমা) নেতা। তাঁরা অভিযোগ করেছেন, জনসংহতি সমিতি প্রতিষ্ঠার পর শুধু বাঘাইছড়িতে ভ্রাতৃঘাতী সংঘাতে ১৮ জন নেতা-কর্মী নিহত হয়েছেন। সর্বশেষ সংঘাত বন্ধের প্রচারণা চালাতে গিয়ে গত মার্চ মাসে লংগদু উপজেলায় তাঁদের দলের রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমাসহ চারজন নিহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার বাঘাইছড়ি উপজেলা শাখার পাহাড়ি ছাত্র পরিষদের ১৮তম সমেঞ্চলনে বক্তারা এই আহ্বান জানান। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার বাবুপাড়া কমিউনিটি সেন্টারে সমেঞ্চলনে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিম্বিসার চাকমা। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার সহসভাপতি সুদর্শন চাকমা, খাগড়াছড়ি শাখার সহসভাপতি বিমল কান্তি চাকমা, বাঘাইছড়ি শাখার সহসভাপতি রাজেন্দ্র লাল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সুমির চাকমা, পিসিপির রাঙামাটি জেলা শাখার সভাপতি শতসিদ্ধি চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শান্ত চাকমা, বাঘাইছড়ি যুব সমিতির সভাপতি জ্যোসি চাকমা, তিপুঅং মারমা, সুদর্শন চাকমা প্রমুখ। সমেঞ্চলনে সুমেধ চাকমা সভাপতি ও রূপম চাকমাকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে আজ শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৭টি প্রগতিশীল সংগঠনের ডাকা হরতালের সঙ্গে একাত্মতা ঘোষণা করা হয়।